ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
দিল্লিতে একজনের কারণে ৭২ পরিবার কোয়ারেন্টিনে
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০, ১১:৪৪ পিএম
১৯ বছর বয়সী এক পিৎজা ডেলিভারিবয়ের শরীরে করোনা সংক্রমণের প্রমাণ মেলায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে দিল্লিতে। দক্ষিণ দিল্লির ওই জোমাটো ডেলিভারিবয় সাম্প্রতিক সময়ে ৭২টি পরিবারকে খাবার সরবরাহ করেছিলেন।

মনে করা হচ্ছে তার ডেলিভারি দেয়া খাবারের মাধ্যমে ওই মারণ ভাইরাস ছড়িয়ে পড়তে পারে সেই সব পরিবারেও। ওই তরুণ ১২ এপ্রিল পর্যন্ত বিভিন্ন জায়গায় খাবার ডেলিভারির কাজ করেছিলেন।

তথ্য অনুযায়ী শেষ ১৫ দিন তিনি দক্ষিণ দিলি­র হাওস খাস, মালব্য নগর এবং সাবিত্রী নগরের ৭২টি পরিবারকে খাবার পৌঁছে দেন। ফলে ওই পরিবারগুলোকেও কোয়ারেন্টিনে রাখা হয়েছে এবং তাদের কারও শরীরে করোনা সংক্রমণ ছড়িয়েছে কি না, সেই দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখা হচ্ছে।

করোনা আক্রান্ত ওই ডেলিভারিবয়কে দিলি­র আরএমএল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র: এনডিটিভি।

এসআর

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝