ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
একদিনে ১২৯০ জনের মৃত্যুর খবর জানালো চীন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০, ১:৫৮ পিএম আপডেট: ১৮.০৪.২০২০ ১০:৪৮ এএম
করোনায় চীনে মৃতের সংখ্যা বেড়েছে। এরই মধ্যে একদিনে নতুন আরও ১২৯০ জনের মৃত্যুর খবর জানায় দেশটি, যা আগে যোগ করা হয়নি।

শুক্রবার চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে, উহানে করোনায় মৃতের প্রকৃত সংখ্যা ৩ হাজার ৮৬৯ জন। এ তালিকায় নতুন করে ১ হাজার ২৯০ জনের নাম যোগ করা হয়েছে। সংশোধন করা হয়েছে আক্রান্তের সংখ্যাও। নতুন ৩২৫ জন যোগ করে উহানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৩৩৩ জন।

একদিন আগেও চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা তিন হাজারের ঘরে ছিল। এরই মধ্যে শুক্রবার নতুন করে আরও ১২৯০ জনের মৃত্যুর খবর জানালো চীন। 

সংশোধিত এ তথ্য অনুযায়ী, দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৬৩৬ জন।

নতুন যোগ করা মৃত ব্যক্তিদের সবাই উহানের এবং বেশ কয়েকটি কারণে এটি প্রকাশ করতে দেরি হয়েছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়।

প্রথম কারণ হলো, প্রাদুর্ভাবের সময় হাসপাতালে অতিরিক্ত ভিড় থাকায় অনেক রোগী চিকিৎসকের শরণাপন্ন হননি বা হাসপাতালে ভাইরাস পরীক্ষা করাননি এবং বাড়িতেই মারা গেছেন।

দ্বিতীয়ত, মহামারির সময় স্বাস্থ্যকর্মী ও সংস্থাগুলো রোগীদের চিকিৎসায় ব্যস্ত থাকায় তথ্য বিলম্বিত এবং অসম্পূর্ণ ছিল। বেসরকারি হাসপাতালসহ পৌরসভা ও জেলা পর্যায়ের সংস্থাগুলো রোগীদের তথ্য কেন্দ্রীয় নেটওয়ার্কে যথা সময়ে দেয়নি।

আরেকটি কারণ হিসেবে বলা হয়েছে, মহামারিতে করোনার চিকিৎসা করতে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও প্রতিষ্ঠানকে অনুমতি দেয়া হয়েছিল। তাদের অনেকেই কেন্দ্রীয় নেটওয়ার্ক সঙ্গে যুক্ত হতে পারেনি। ফলে সেখানে আক্রান্ত-মৃতের সংখ্যা পেতে দেরি হয়েছে।

-এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝