ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
মৃত্যুর সংখ্যায় চীনের রেকর্ড ভাঙ্গলো যুক্তরাষ্ট্র
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২০, ৯:৫৬ এএম আপডেট: ০৫.০৪.২০২০ ৪:৪৯ পিএম
প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃত্যুর দিক থেকে চীনকে ছাড়ালো যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন অন্তত ৭৭০ জন। এখন পর্যন্ত এটাই দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১ লাখ ৮৮ হাজার ৫৭৮ জনের শরীরে নভেল করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ৩ হাজার ৮৯০ জন এ ভাইরাসের কারণে প্রাণ হারিয়েছেন। সুস্থ্য হয়েছেন ৭ হাজার ২৫১ জন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য আগামী দুই সপ্তাহ অত্যন্ত কঠিন হতে চলেছে। আমি চাই এর জন্য সবাই প্রস্তুত থাকুক।

তিনি বলেন, আশার কথা হচ্ছে যেভাবে বিশেষজ্ঞরা ধারণা করছেন, টানেলের শেষপ্রান্তে হয়তো কিছুটা আশার আলো দেখতে পাবো। তবে এই দুই সপ্তাহ খুবই কষ্টাদায়ক হতে যাচ্ছে।

এদিকে, স্পেন, যুক্তরাজ্য ও ফ্রান্সেও লাফিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। বিশ্বজুড়ে ৮ লাখ ৫৮ হাজার ৮৯২ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১ লাখ ৭৮ হাজার জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন পর্যন্ত মারা গেছেন ৪২ হাজার ১৫৮ জন।

-এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝