ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনা ভাইরাসে আক্রান্ত ২৪ বাংলাদেশির মৃত্যু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২০, ১০:৪৪ পিএম
বিশ্বব্যাপী প্রাদুর্ভাব ছড়ানো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত অন্তত ২৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে।   এরমধ্যে বাংলাদেশে মারা গেছেন পাঁচজন এবং বাকি ১৯ জন মারা গেছেন বিশ্বের বিভিন্ন দেশে।  তবে স্বাস্থ্য ব্যবস্থার বিধি-নিষেধের কারণে বিদেশে এ ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা নির্দিষ্টভাবে জানা যাচ্ছে না।

শনিবার (২৮ মার্চ) করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে এক বাংলাদেশির মৃত্যুর কথা জানায় দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।  এনিয়ে শুধু যুক্তরাষ্ট্রেই ১২ বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া গেল।

এদিকে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানায়, দেশে এখন পর্যন্ত ৪৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে পাঁচজন মারা গেছেন।  সুস্থ হয়েছেন ১৫ জন এবং বর্তমানে চিকিৎসাধীন ২৮ জন।  এর আগে যুক্তরাজ্য, ইতালি ও গাম্বিয়ায় অন্তত সাত বাংলাদেশির মৃত্যুর তথ্য গিয়েছিল। 

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, ইউরোপের দেশগুলোর মধ্যে একমাত্র ইতালি ছাড়া অন্যদের স্বাস্থ্যব্যবস্থার তথ্য জানানোর বিষয়ে বিধিনিষেধ আছে।  তাই চাইলেই ইউরোপের দেশ থেকে আক্রান্ত বাংলাদেশিদের বিষয়ে নির্দিষ্টভাবে তথ্য জানা সম্ভব হচ্ছে না।

বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯৭ হাজার ৪৫৮ জন।  মারা গেছেন ২৭ হাজার ৩৭০ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৩৭৩ জন।

বর্তমানে ৪ লাখ ৩৬ হাজার ৭১৫ জন চিকিৎসাধীন রয়েছেন।  এদের মধ্যে ৪ লাখ ১৩ হাজার ১৫৬ জনের অবস্থা স্থিতিশীল এবং ২৩ হাজার ৫৫৯ জনের অবস্থা শঙ্কটাপন্ন।




Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝