ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনায় স্পেনের রাজকন্যার মৃত্যু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২০, ৭:০৯ পিএম আপডেট: ২৮.০৩.২০২০ ৯:৩৭ পিএম
করোনায় ভয়ানক ছোবলে প্রাণ হারালেন স্পেনের রাজকন্যা।  রাজপরিবারের সদস্যদের মাঝে কোন ব্যক্তির করোনায় মৃত্যুর ঘটনা বিশ্বে এটাই প্রথম।  ফরাসি বংশোদ্ভূত বোরবন পার্মা রাজ পরিবারের সদস্য প্রিন্সেস মারিয়া টেরেসা (৮৬)। 

শুক্রবার (২৭ মার্চ) তার ভাই প্রিন্স সিক্সটাস হেনরি পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর ঘোষণা দেন।

প্রিন্স সিক্সটাস হেনরি বলেন, রাজ পরিবার আজ শনিবার (২৮ মার্চ) শোকের মাধ্যমে ঘোষণা করছে যে, বারবন পার্মা রাজকন্যা মারিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

প্রিন্স জাভিয়ের ও ম্যাডেলিন ডি বোরবনের ঘরে ১৯৩৩ সালে প্যারিসে জন্ম হয় মারিয়ার। স্পেনের হাউজ অব বোরবনের বর্তমান ডাইন্যাস্টির ক্যাডেট শাখার সদস্য ছিলেন তিনি।

প্রাপ্তবয়সে জীবনের বেশিরভাগ সময় মাদ্রিদে কাটান মারিয়া। স্প্যানিশ রাজনৈতিক আন্দোলন নিয়ে গবেষণা ও লেখালেখিও করতেন।

মারিয়ারা ছয় ভাইবোন, চারজন জীবিত আছেন- ফ্রাঙ্কোইস, সিসিলি, মারি দেস নেইগেস ও প্রিন্স সিক্সটাস হেনরি। মারিয়া ছিলেন চিরকুমারী।

এইচএস



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝