ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
সন্ধ্যায় বাংলাদেশ ছাড়ছেন ৩৫০ মার্কিন নাগরিক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২০, ৩:৪৭ পিএম আপডেট: ৩০.০৩.২০২০ ৭:৩৪ পিএম
মহামারি করোনা ভাইরাসে বিশ্বব্যাপী প্রাণহানির ঘটনায় যুক্তরাষ্ট্র তাঁর প্রায় সাড়ে তিন শতাধিক নাগরিককে বাংলাদেশ থেকে নিজেদের দেশে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। 

সোমবার (৩০ মার্চ)  সন্ধ্যা ৬টায় কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে যাওয়ার কথা রয়েছে।  এমনটি জানিয়েছে বাংলাদেশ সিভিল এভিয়েশন সূত্র।

এছাড়া সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করবেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।

এদিকে, গত দুদিনে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। এপর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ৪৮।

তবে, বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। অপরদিকে, যুক্তরাষ্ট্রে রোববার পর্যন্ত ১ লাখ ৪০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, দেশটিতে রোববার সন্ধ্যা পর্যন্ত ২ হাজার ৪৯৩ জনের মৃত্যু হয়েছে।  ইউএনবি।

এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝