ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২০, ১১:১৭ এএম আপডেট: ০৯.০৪.২০২০ ৯:২২ এএম
করোনা ভাইরাসে গত একদিনে যুক্তরাষ্ট্রে নতুন করে ১ হাজার ৮৫৮ জনের মৃত্যু হয়েছে। করোনায় এখন পর্যন্ত একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

এরই মধ্যে করোনায় মারা গেছেন ১২ হাজার ৮৫৭ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৫৪০ জন।

করোনা থেকে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ২১ হাজার ৭১১ জন। তবে করোনায় আক্রান্ত ৯ হাজার ১৬৯ জনের অবস্থা আশঙ্কাজনক। 

এখন পর্যন্ত বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। বিশ্বের এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৩১ হাজার ৭৮৩। বিশ্বের ৮২ হাজার ৮৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। অপরদিকে, করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ২ হাজার ২০৯ জন।

এদিকে, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা আরও বাড়বে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা নিউ ইয়র্কে।

মঙ্গলবার নিউ ইয়র্কে নতুন করে ৭৩১ জনের মৃত্যু হয়েছে। ফলে ওই অঙ্গরাজ্যে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৫ হাজার ৪৮৯। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪২ হাজার ৩৮৪ জন।

নিউইয়র্কে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ১৪৭। যুক্তরাষ্ট্রের সবগুলো অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে।

-এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝