ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
মক্কা-মদিনায় কারফিউ জারি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০, ১১:০১ পিএম
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের বিস্তার রোধে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় ২৪ ঘণ্টা কারফিউ ঘোষণা করেছে দেশটির সরকার।

বৃহস্পতিবার থেকে এ কারফিউ কার্যকর হবে।

এর আগে এই দুই নগরীসহ দেশটির বিভিন্ন প্রদেশে ২১ দিনের আংশিক কারফিউ জারি করা হয়। সে কারফিউ বিকাল ৩টায় শুরু হয়ে সকাল ৭টা পর্যন্ত চলছে। অর্থাৎ দিনের ১৬ ঘণ্টা কারফিউ জারি ছিল। এই প্রথম দেশটিতে ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হলো।

বিষয়টি নিশ্চিত করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় নোটিশ আকারে প্রকাশ করেছে। এর আগে এই পবিত্র নগরীদ্বয়ের কিছু এলাকায় বেশ কড়াকড়ি জারি করা হয়েছিল। এ নোটিশের ফলে পুরো মক্কা এবং মদিনা নগরী দিনব্যাপী কারফিউর আওতায় আসল।

প্রাণঘাতী এ ভাইরাসে সৌদি আরবে এখন পর্যন্ত ১৮৮৫ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২১ জনের। দেশটিতে কয়েকজন বাংলাদেশি প্রবাসীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে।

এদিকে, চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত ৯ লাখ ৬০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আর প্রাণ গেছে ৪৯ হাজারের বেশি মানুষের।

এসআর
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement