ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
বৈসাবিসহ পহেলা বৈশাখের সব অনুষ্ঠান স্থগিতের নির্দেশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২০, ১:৪৪ পিএম আপডেট: ০৬.০৪.২০২০ ৬:২২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

তিন পার্বত্য জেলার বৈসাবি উৎসবসহ আসন্ন পহেলা বৈশাখের সব ধরনের অনুষ্ঠান স্থগিত করতে সংস্কৃতি মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বুধবার সংষ্কৃতি মন্ত্রণালয়ের সচিবকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বলা হয়, কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে জনসমাগম পরিহার করার লক্ষ্যে আসন্ন ১লা বৈশাখ সংক্রান্ত সব ধরনের অনুষ্ঠান/কার্যক্রম (তিন পার্বত্য জেলার বৈসাবিসহ) স্থগিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

গত ৮ মার্চ বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়। আর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর জানায় আইইডিসিআর।

করোনা ভাইরাস প্রতিরোধে গত ২৬ মার্চ থেকে সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে জরুরি সেবা ছাড়া সব যানবাহন চলাচল বন্ধ রেখেছে সরকার। এই ছুটি আগামী ১১ এপ্রিল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

-এমএ


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝