ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনায় বার্সেলোনায় প্রথম বাংলাদেশির মৃত্যু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২০, ১১:৫৯ পিএম আপডেট: ১২.০৪.২০২০ ১:৩৮ পিএম
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বার্সেলোনার সান্তাকলমায় আব্দুস শহীদ (৫৭) নামে বাংলাদেশী মৃত্যুবরণ করেছেন। রাজধানী মাদ্রিদের পর কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনায় এই প্রথম করোনাভাইরাসে কোন বাংলাদেশী মৃত্যুবরণ করলো।  এই নিয়ে স্পেনে মোট ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন।

মৃতের পরিবার সূত্রে জানা গেছে, তিনি গত ১৬ দিন যাবত হসপিটাল মাতারোতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

করোনাভাইরাসে আক্রান্ত থাকার কারণে পরিবারের কেউ তার কাছে যেতে পারেনি এবং দেখাশোনা করতে পারেনি। 

সোমবার (৬ এপ্রিল) ফোন দিয়ে পরে হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয় সময় দুপুর ১২টায় তিনি মৃত্যুবরণ করেছেন বলে পরিবারকে জানান।

বর্তমানে তার মরদেহ মাতারো হাসপাতালে সংরক্ষিত আছে।  আব্দুস শহীদের বাড়ি সিলেটের সুনামগঞ্জের চাতকে। মৃত্যুকালে তিনি তার ৩ মেয়ে, ২ ছেলে ও স্ত্রী রেখে যান।

তার পরিবার জানায়, তিনি হৃদরোগসহ ডায়াবেটিসে ভুগছিলেন। স্পেনে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরুর দিকে তার শরীরে প্রাথমিক লক্ষণ দেখা দেয়। পরে হাসপাতালে গেলে তাকে ডাক্তার পর্যবেক্ষণে রাখেন এবং এ সময় রক্ত পরীক্ষায় কভিড-১৯ ধরা পড়ে। এর মধ্যে তার অবস্থা অবনতির দিকে যায় এবং হাসপাতালে ভর্তির ১৬ দিন পর তিনি মৃত্যুবরণ করেন।

এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝