রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) চার টেকনোলজিস্টসহ ছয়জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া কর্মীদের পরিবারের দুই সদস্যও তাদের থেকে সংক্রামিত হয়েছেন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
এদের মধ্যে চারজন রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।চার টেকনোলজিস্ট বাদে বাকি দু'জনের একজন ক্লিনার। অন্যজন আইইডিসিআরের স্টাফ। আইইডিসিআর সূত্রে জানা গেছে, এই ছয়জনের করোনা পজেটিভ আসার পর আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরারও পরীক্ষা করা হয়। পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। তারপরও তিনি নিজে থেকেই আইসোলেশনে যাবার সিদ্ধান্ত নেন।স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, আইইডিসিআরের ৪ জন আক্রান্ত হয়েছেন। তারা হাসপাতালেই আছেন। তবে তাদের কন্টাক্টে যারা ছিলেন, তারাও কোয়ারেন্টাইনে রয়েছন।
আইইডিসিআরের পরিচালকের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা বলেন, মীরজাদী সেব্রিনা ফ্লোরা আক্রান্ত হননি। তবে তিনি কোয়ারেন্টাইনে আছেন।
এসআর