ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
সৌদিতে করোনায় মৃতের সংখ্যা ৭৯
✎ সৌদি আরব প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০, ৯:২৮ এএম আপডেট: ১৭.০৪.২০২০ ৬:৪০ এএম
সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৯ জন। মোট আক্রান্ত ৫ হাজার ৮ শত ৬২ জন, যাদের মধ্যে ৭১ জন আশংকাজনক।

বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মদ আবদেল আলী জানান, গত ২৪ ঘন্টায় পবিত্র ভূমি মক্কা ও মদিনায় মৃত্যবরণ করেন ৬ জন। এখন পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৯শ ৩১ জন।

স্বাস্থ্যমন্ত্রী ড. তৌফিক রাবিয়া গণমাধ্যমকে বলেন, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করতে সম্ভব সকল পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটের তথ্য অনুযায়ী, মৃতের মধ্যে বেশির ভাগই প্রবাসী। মোট মৃতের সিকিভাগ বাংলাদেশি। মৃত বাংলাদেশিদের মাঝে শুধুমাত্র চট্টগ্রামেরই ৬ জন, ঢাকা, মানিকগঞ্জ, নোয়াখালী, লক্ষ্মীপুর, খুলনা, কুমিল্লা, চাঁদপুর, বরগুনা, নরসিংদী, পাবনা, ভোলা, নড়াইলের একজন করে। দেশটির মক্কা ও মদিনায় মৃতের হার বেশি।

সৌদি সরকার নিজ দেশের পাশাপাশি নাগরিক এবং বিদেশিদের সচেতনের জন্য বিভিন্ন ভাষায় প্রচারণা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশিদেরকে সচেতন করতে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন প্রচারপত্রে বাংলা ভাষা ব্যবহার করতে দেখা গেছে।

এছাড়াও, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ’র দেয়া একটি বাংলা বক্তব্য প্রচারের পরিকল্পনা নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। দেশটিতে ২৪ ঘন্টা কারফিউ চলছে। ঝুঁকিপূর্ণ মক্কা, মদিনা, দাম্মামসহ কিছু এলাকায় ঘর থেকে বের হওয়ায় নিষেধাজ্ঞা জারি রয়েছে।

সৌদির ১৩ প্রদেশের ৩ হাজার ৪শ ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেক কক্ষে ২-৩ জনের থাকার ব্যবস্থা হবে।  এতে সামাজিক দূরত্ব বজায় থাকবে।

দূতাবাসের একটি সূত্র জানিয়েছে, বিভিন্ন রোগে মারা যাওয়া অর্ধশতাধিক বাংলাদেশির লাশ বিভিন্ন হাসপাতালের মর্গে পড়ে রয়েছে অনাপত্তিপত্রের অভাবে। নিয়ম অনুযায়ী স্থানীয় ভাবে দাফন করতে হলে মৃত ব্যক্তির ওয়ারিশদের এই অনাপত্তিপত্র দিতে হয়।

অন্যদিকে, কর্মহীন প্রবাসীদের খাদ্য সংকট লাঘবে দূতাবাস ও কনস্যুলেটের পক্ষ থেকে সহায়তা দেয়ার বিজ্ঞপ্তি পেয়ে প্রায় ৬ হাজার বাংলাদেশির আবেদন জমা পড়েছে। আবেদনকারীদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রেস উইং সচিব ফখরুল ইসলাম।

-এসসি/এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝