ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
মালয়েশিয়ায় ১২ বাংলাদেশী করোনায় আক্রান্ত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০, ৮:৪৫ পিএম আপডেট: ১০.০৪.২০২০ ২:০৯ পিএম
মালয়েশিয়ায় ১২ জন বাংলাদেশি প্রবাসী সহ বিভিন্ন দেশের ৪১৬ জন অভিবাসী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার দেশটির জাতীয় গণমাধ্যম দ্য স্টার অনলাইন এর বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আক্রান্ত ৪১৬ জন এর মধ্যে উল্লেখযোগ্য দেশ গুলো হচ্ছে- ইন্দোনেশিয়ার নাগরিক ৫১জন, ভারতের নাগরিক ৩৭ জন, মায়ানমার এর নাগরিক ৩১ জন, পাকিস্তান এর ২৯ জন, চীনা নাগরিক ২৫ জন, বাংলাদেশের ১২ জন, ফিলিপাইনের ২ জন নাগরিক সহ বাকি আক্রান্তদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দেশটির স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ডা: নুর হিশাম আবদুল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, "শরণার্থী ও আশ্রয়প্রার্থীরা যাতে সরকার কর্তৃক পরিচালিত প্রতিরোধমূলক কার্যক্রমের আওতাভুক্ত হয়। তা নিশ্চিত করতে মন্ত্রনালয় থেকে জাতিসংঘের শরণার্থী হাই কমিশন (ইউএনএইচসিআর) এর সাথে নিবিড়ভাবে কাজ করছে।

ডাঃ হিশাম আরও জানান, আক্রান্ত অভিবাসীদের সংশ্লিষ্ট দূতাবাস কে তাদের নাগরিকের অবস্থান সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়েছে। জেলা স্বাস্থ্য অফিসের প্রধান কর্মকর্তাদের পাশাপাশি মন্ত্রনালয়টি বহু বেসরকারী সংস্থাগুলি (এনজিও) এবং ফিল্ড ট্র্যাকিং সনাক্তকরণের জন্য স্বেচ্ছাসেবীদের কাছ থেকে সহযোগিতা কামনা কর হয়েছে।

করোনায় আক্রান্ত যে দেশেরই নাগরিক হউক না কেন তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে বলে জানিয়েছেন দেশটির সরকার।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) পর্যন্ত দেশটি তে মোট করোনায় আক্রান্ত হয়েছে ৪২২৮ জন, মারা গেছেন ৬৭ জন, সুস্থ হয়েছেন ১৬০৮ জন।

প্রতিবেদন লেখা পর্যন্ত করোনায় কোন বাংলাদেশী মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এএম/এসআর

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝