ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
বাংলাদেশে মে'তে করোনা ৯৭ শতাংশ নির্মূল হবে: গবেষণা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২০, ২:১১ পিএম আপডেট: ২৮.০৪.২০২০ ১:২৩ পিএম
আসন্ন মে মাসে বাংলাদেশ থেকে প্রাণঘাতী করোনা ভাইরাস ৯৭ শতাংশ নির্মূল হবে বলে পূর্বাভাস দিয়েছে সিঙ্গাপুরভিত্তিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইনের (এসইউটিডি) ডাটা ড্রাইভেন ইনোভেশন ল্যাবের গবেষকরা।

শুধু তাই নয়, ৩০ মের মধ্যে ৯৯ শতাংশ ও ১৫ জুলাইয়ের মধ্যে শতভাগ করোনা ভাইরাসই বাংলাদেশ থেকে নির্মূল হবে বলে পূর্বাভাসে জানিয়েছেন তারা।

রোববার নিজেদের ওয়েবসাইটে বিশ্বব্যাপী করোনা ভাইরাস বিস্তারের ধরণ, বৈশিষ্ট্য, মানবদেহে এর প্রভাবসহ বিভিন্ন প্যারামিটার হিসেব করে ১৩১টি দেশে করোনার স্থায়ীত্বকাল বিষয়ক পূর্বাভাস প্রকাশ করে এসইউটিডি।

গবেষণা কাজে সাসেপটিবল ইনফেক্টেড রিকাভারড (সার) মডেল ব্যবহার করেছে তারা।

এ মডেলের ওপর ভিত্তি করে চালানো গবেষণা অনুসারে, চলতি বছরের ৮ ডিসেম্বরের মধ্যে সারা বিশ্ব থেকে করোনা নির্মূল হবে বলে পূর্বানুমান করা হচ্ছে। এই প্রথম করোনা নির্মূল সংক্রান্ত এ ধরনের পূর্বাভাস এলো। 

মডেলে দেখা যায়, বিশ্বব্যাপী দিন দিন করোনার প্রকোপ কমে আসছে। বিভিন্ন দেশ থেকে পাওয়া তথ্য, গবেষণা, ও করোনা ভাইরাসের আয়ুষ্কাল বিষয়ক নানান উপাত্তে ভর দিয়ে এ পূর্বাভাস দেওয়া হয়েছে। 

এসইউটিডির পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে আগামী ২২ মের মধ্যে করোনার সংক্রমণ ৯৭ শতাংশ কমে যাবে। ৯৯ শতাংশ কমতে সময় লাগবে ১ জুন পর্যন্ত। পুরোপুরি নির্মূল হতে সময় লাগবে ২৬ জুলাই পর্যন্ত।

এছাড়া সারাবিশ্ব থেকে ৯৭ শতাংশ করোনা লোপ পেতে সময় লাগবে ২৯ মে পর্যন্ত। সম্পূর্ণ লোপ পাবে চলতি বছরের ৮ ডিসেম্বরের মধ্যে। 

এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রে ১১ মের মধ্যে, যুক্তরাজ্যে ১৫ মে, জার্মানিতে ২ মে, ফ্রান্সে ৫ মে, স্পেনে ৩ মে ও  ইতালিতে ৭ মের মধ্যে করোনার প্রকোপ ৯৭ শতাংশ কমে যাবে। 

-এমএ


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝