ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানেরও ছুটি ৫ মে পর্যন্ত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০, ৮:১১ পিএম আপডেট: ২৪.০৪.২০২০ ৯:৩১ এএম
মহামারী করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতির উন্নতি না হওয়ায় সরকারি অফিস-আদালতের ছুটির মেয়াদ বাড়ায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিও বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার ৫ মে পর্যন্ত ‘সাধারণ ছুটি’ ঘোষণা করায় সে অনুযায়ী সব শিক্ষাপ্রতিষ্ঠান ওইদিন পর্যন্ত বন্ধ থাকবে। সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষ হলে পরিস্থিতি বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি সমন্বয় করা হবে এবং তা গণমাধ্যমকে জানানো হবে।

করোনা প্রাদুর্ভাব বাড়তে থাকায় গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়। তবে পাঠদানের ধারাবাহিকতা রাখতে ২৯ মার্চ থেকে সংসদ টিভিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস এবং গত ৭ এপ্রিল থেকে প্রাথমিকের ক্লাস শুরু করেছে সরকার।

এসআর


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝