ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটির ওয়েবিনার অনুষ্ঠিত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০, ৬:৩৪ পিএম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির 'ব্ল-ইকোনমি ইন পোস্ট কোভিড-১৯ এরাঃ রেসিলিয়েন্স স্ট্রাটেজিস ফর দ্যা কোস্টাল স্টেটস' শীর্ষক ওয়েবিনার আয়োজন করা হয়।

ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল।

পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে ব্ল-ইকোনমিক ক্ষেত্রে আঞ্চলিক ও পারস্পারিক সহযোগীতার ওপর জোর দেন এবং মেরিটাইম শিক্ষা ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেন। 

শিক্ষা উপমন্ত্রী তার বক্তব্যে ২০২১ সাল থেকে ইউনেস্কো কর্তৃক ঘোষিত ডিকেড অব ওশান সায়েন্সের ব্যাপারে উল্লেখ করেন এবং এক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির তাৎপর্যপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করেন।

হাওয়াই ইউনিভার্সিটি, ইস্ট-ওয়েস্ট সেন্টার, এশিয়া-প্যাসেফিক সেন্টার ফর সিকিউরিটি স্ট্যাডিজ-সহ হাওয়াই-এর স্বনামধন্য একাডেমিক ও গবেষণা প্রতিষ্ঠানসমূহ ওয়েবিনারে অংশগ্রহণ করে।

ওয়েবিনারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার এডমিরাল (অবঃ) এম খুরশিদ আলম, এম্বাসেডর ফারুক সোবহান, প্রফেসর ড. ইমতিয়াজ আহমেদ সহ হাওয়াই-এর ইস্ট-ওয়েস্ট সেন্টারের প্রেসিডেন্ট ড. রিচার্ড আর ভুলিস্টেক, এশিয়া-প্যাসেফিক সেন্টার ফর সিকিউরিটি স্ট্যাডিজ-এর ডিরেক্টর রিয়ার এডমিরাল পিটার গুয়ামাটাওটাও, হাওয়াই ইউনিভার্সিটির চ্যান্সেলর মিস বনি আরউইনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মেরিটাইম ও নিরাপত্তা বিশেষজ্ঞ ও শিক্ষাবিদগণ বক্তব্য রাখেন।

বক্তারা এশিয়া প্যাসেফিক অঞ্চলের উপকূলীয় দেশগুলোতে কোভিড-১৯ পরবর্তী সময়ে ব্ল-ইকোনমির ক্ষেত্রে সম্ভাব্য চ্যালেঞ্জসমূহ শনাক্তকরণ ও এ সকল চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় সম্পর্কে আলোকপাত করেন। 
-এমএ


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝