ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
ফিল্ম আর্কাইভের গবেষণা ফেলো হিসেবে মনোনীত কুবির দুই শিক্ষক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০, ৯:১০ পিএম
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের গবেষণা ফেলো হিসেবে মনোনীত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক প্রভাষক কাজী এম আনিছুল ইসলাম ও প্রভাষক মাহমুদুল হাসান।

মঙ্গলবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে শিক্ষক দুজনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে উল্লেখ করা হয়, আপনাদের গবেষণা প্রস্তাব ‘প্রেক্ষাগৃহে ছবি দেখা: পাঁচ দশকের বিবর্তন’ দপ্তর কর্তৃক গৃহীত হয়েছে। আপনাদেরকে ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের গবেষণা ফেলো মনোনীত করা হয়েছে।

ফেলোশীপ পাওয়ার ব্যাপারে কাজী এম. আনিছুল ইসলাম বলেন, 'আমি অত্যন্ত আনন্দিত, আমার ইচ্ছা হচ্ছে গবেষণা করার। আর এবার সে সেটার সুযোগ পেয়েছি।  আমি মনে করি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের গবেষণা করা খুবই গুরুত্বপূর্ণ। আমার উদ্দেশ্য শিক্ষার্থীদের পাশাপাশি  আমার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সুনাম চারিদিকে ছড়িয়ে দেওয়া।

গবেষণার বিষয়বস্তু নিয়ে মাহমুদুল হাসান বলেন, আমাদের প্রেক্ষাগৃহগুলো বন্ধ হয়ে যাচ্ছে দিন দিন, দর্শকরা যাচ্ছে না৷ এর পেছনের কারণ বের করতেই আমরা গবেষণাটি করবো। 

উল্লেখ্য, ফেলোশীপের জন্য মনোনীত এই দুই শিক্ষকের আগামী রোববার (২০ ডিসেম্বর) বাংলাদেশ ফিল্ম আর্কাইভে চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে৷

এসবি/এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝