ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
মাভাবিপ্রবিতে ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বুদ্ধিজীবীদের ভুমিকা’ শীর্ষক আলোচনা সভা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০, ৪:৫৫ পিএম
শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বুদ্ধিজীবীদের ভুমিকা’ শীর্ষক অনলাইনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টার সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের গ্যালারি কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলাউদ্দিন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. আ. আ. ম. স. আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ এবং শহীদ বুদ্ধিজীবী ডাঃ এ এফ এম আবদুল আলীম চৌধুরী-এর কন্যা এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের প্রফেসর ডাঃ নুজহাত চৌধুরী। 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জহিরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন এনভায়রনমেন্টার সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. এ.এস.এম সাইফুল্লাহ ও সভা সঞ্চালনা করেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম।

সভায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, হল প্রভোষ্ট, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

এসআর



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝