ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
ডুয়েটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০, ২:০৩ পিএম
বিভিন্ন কর্মসূচী ও যথাযোগ্য মর্যাদায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। 

বুধবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষ্যে সূর্যোদয়ের সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন, প্রশাসনিক ভবন ও হলসমূহে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন কর্মসূচী শুরু হয়। 

এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এবং মূল ফটকে অবস্থিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 

এছাড়া পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, ছাত্র সংগঠন, কর্মচারী সমিতিসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর একটি বিজয় শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

বিজয় দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, আজকে আমাদের একটি অত্যন্ত আনন্দের দিন। এই দিনে আমরা চূড়ান্ত বিজয় ছিনিয়ে এনেছি। বঙ্গবন্ধুর সারাজীবনের ত্যাগ ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সকলকে অংশগ্রহণ করার আহবান জানান। 

বিশেষ করে তিনি চতুর্থ শিল্পবিপ্লবে প্রকৌশলীদের ভূমিকার কথা উল্লেখ করে উন্নয়নের এই মহাসড়কে ডুয়েটের সকলকে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে বা’দ যোহর জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশ্ববিদ্যালয়ের মসজিদে বিশেষ মোনাজাত, ‘বিজয় দিবসের চেতনায় মুজিব বর্ষের তাৎপর্য’ বিষয়ক রচনা প্রতিযোগিতা এবং বিকেলে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী। 

উল্লেখ্য, বিজয় দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সেজেছে বর্ণিল আলোক সজ্জায়।

এমএইচ/এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝