ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
ইতালিতে করোনায় দেড় শতাধিক চিকিৎসকের মৃত্যু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২০, ১০:১৪ এএম আপডেট: ২৬.০৪.২০২০ ১১:১৩ পিএম
প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত ইতালিতে আক্রান্ত রোগীদের সেবা দিতে গিয়ে চিকিৎসদেরও মৃত্যু হয়েছে। সর্বশেষ গতকাল শুক্রবার পরিবার পরিকল্পনা বিশেষজ্ঞ জিয়ানবাটিস্তা পেরেগা নামে এক চিকিৎসকের মৃত্যু নিশ্চিত করেছে চিকিৎসকদের সংগঠন এফএনএমএসইও। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে দেড়শো চিকিৎসকের মৃত্যু হলো।

এফএনএমএসইও’র তালিকায় অবসরপ্রাপ্ত চিকিৎসকরাও রয়েছেন, যারা এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আক্রান্তদের সেবা দিতে এগিয়ে এসেছেন।

গতকাল একদিনে ইতালিতে করোনায় মৃত্যু হয়েছে ৪২০ জনের। আর নতুন আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২১ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ২৫ হাজার ৯৬৯ জন ও আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ৯৯৪ জন।

দেশটিতে গতকাল প্রায় ২ হাজার ৯২২ জন করোনা রোগী সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬০ হাজার ৪৯৮ জন।

শুক্রবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি এসব তথ্য নিশ্চিত করেন।

এদিকে, করোনাভাইরাসের প্রকোপ কিছুটা কমে যাওয়ায় ইতালির বিভিন্ন এলাকায় খুলতে শুরু করেছে দোকানপাট। বই, স্টেশনারি, বাচ্চাদের জামা-কাপড়ের দোকান খুলছে। এ ছাড়া কম্পিউটার ও কাগজপত্র তৈরির কাজ শুরুর অনুমতি দেওয়া হয়েছে। তবে ইতালির অন্যতম আক্রান্ত এরিয়া লমবার্ডিতে বন্ধ আছে দোকানপাট।

এসআর

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝