ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
চার জেলা এখনও করোনা মুক্ত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২০, ৫:১৭ পিএম আপডেট: ৩০.০৪.২০২০ ৯:৩৯ এএম
দেশের ৬৪ জেলার মধ্যে ৬০ জেলায় করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। 

শনিবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘২৪ এপ্রিলের তথ্য বিশ্লেষণ করে দেখছি যে এখন আমাদের ৬০ জেলা আক্রান্ত হয়েছে।’

তিনি জানান, সর্বশেষ আক্রান্ত হয়েছে বরিশাল বিভাগের ভোলা ও রাজশাহী বিভাগের নাটোর জেলা। 

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, ‘দেশের যে চারটি জেলা এখনও আক্রান্ত হয়নি সেগুলো হলো রাঙামাটি, খাগড়াছড়ি, ঝিনাইদহ ও সাতক্ষীরা।’

উল্লেখ্য, দেশে প্রথম ৮ মার্চ করোনা রোগী শনাক্ত হয়। আজ শনিবার পর্যন্ত সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৯৯৮ জন। আর এই রোগে মৃত্যু হয়েছে ১৪০ জনের। সর্বমোট সুস্থ হয়ে উঠেছেন ১১২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, বৃহস্পতিবার রাত পর্যন্ত মোট রোগীর ৫০ দশমিক ৫৯ শতাংশই ঢাকা শহরের। আর ঢাকা বিভাগের ১৩ জেলায় আছে ৩৫ দশমিক ৪১ শতাংশ।

এছাড়া চট্টগ্রাম বিভাগে ৩ দশমিক ৮৩ শতাংশ, সিলেটে ১ দশমিক ২ শতাংশ, রংপুরে ১ দশমিক ৭২ শতাংশ, খুলনায় দশমিক ৯৩ শতাংশ, ময়মনসিংহে ৩ দশমিক ৪১ শতাংশ, বরিশালে ২ দশমিক ১১ শতাংশ এবং রাজশাহীতে দশমিক ৭৯ শতাংশ রোগী পাওয়া গেছে।

এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝