ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
মালয়েশিয়ায় করোনায় প্রাণ গেল ৮৯ জনের
✎ মালয়েশিয়া প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২০, ১০:২৯ এএম আপডেট: ২১.০৪.২০২০ ৮:৩৯ এএম
মালয়েশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৪ জন। মৃত্যু হয়েছে একজনের, সুস্থ হয়েছেন ৯৫ জন লোক।

সোমবার সকাল পর্যন্ত দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৩৮৯ জন। মৃতের সংখ্যা ৮৯ জন। চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ৩ হাজার ১৯৭ জন।  

এদিকে, দেশটিতে প্রবাসীদের মধ্যে ৬৩ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ৬০১ অভিবাসী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

টানা লকডাউন, প্রশাসনিক কড়াকড়ি আরোপ এবং জনসাধারণের সামাজিক দূরত্ব বজায় রাখার ফলে দেশটিতে করোনা ভাইরাস অনেকটাই নিয়ন্ত্রণে।

-এএম/এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝