ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
লকডাউন শিথিল হচ্ছে সৌদিতে
✎ সৌদি আরব প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২০, ৯:০১ এএম আপডেট: ৩০.০৪.২০২০ ৮:৪৪ পিএম
করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতির মধ্যেই মক্কা ব্যতীত সৌদি আরবের সমস্ত শহরের বাসিন্দারা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাইরে যেতে পারবেন।

আগামী ২৯ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত শপিংমল, পাইকারি ও খুচরা দোকান খোলার অনুমতি দেয়া হয়েছে দেশটিতে।

রোববার সৌদি বাদশাহ সামলান বিন আব্দুল আজিজের নির্দেশে এই রাজকীয় ফরমান জারি করা হয়েছে। 

রমজান মাসের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কারখানা এবং কন্ট্রাক্টিং কোম্পানি তাদের সময়মতো নিষেধাজ্ঞা ছাড়াই তাদের কার্যক্রমে ফিরে আসতে পারবে। 

স্বাস্থ্য মন্ত্রণালয় ও কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত নির্দেশনা, সতর্কতামূলক ব্যবস্থা এবং প্রতিরোধমূলক ব্যবস্থার ভিত্তিতে অর্থনৈতিক, বাণিজ্যিক ও শিল্প কল কারখানার কার্যক্রম পরিচালনা করতে হবে। কতৃপক্ষ সবসময় করোনা প্রতিরোধমূলক ব্যবস্হা পর্যবেক্ষণ করবে।  

-এসসি/এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝