ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
মক্কা-মদিনার মসজিদে রমজানেও সাধারণের উপস্থিতি স্থগিত
✎ সৌদি আরব প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০, ৮:৩৭ এএম আপডেট: ২২.০৪.২০২০ ৯:৪০ এএম
করোনা মোকাবেলায় পবিত্র রমজান মাসেও সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববীতে সর্ব সাধারণের জন্য তারাবীহসহ পাঁচ ওয়াক্ত নামাজে উপস্থিতি স্থগিত থাকবে। 

সোমবার রাতে দেশটির হারামাইন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. আব্দুর রহমান আস সুদাইস এ তথ্য জানিয়েছেন। 

তিনি আরও জানান, এ সময়ে তারাবীহ ও তাহাজ্জুদের নামাজ সংক্ষেপিত আকারে ৫ সালামে (দশ রাকাত) আদায় করা হবে।

সৌদি স্বাস্থ্য বিষয়ক যৌথ কমিটির পরামর্শে জনস্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ রমজানে হারামাইনে ইতিকাফ ও চিরাচরিত ইফতার প্রোগ্রাম বন্ধ থাকবে। তবে, হারামাইনের ইফতার মক্কা ও মদিনা উভয় শহরে বিতরণ করা হবে। 

পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ওমরা বন্ধ থাকবে।

উল্লেখ্য, মক্কা ও মদীনা উভয় শহরেই বর্তমানে ২৪ ঘন্টার কারফিউ চলমান রয়েছে।

সৌদি আরবের নাগরিক এবং অভিবাসীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য বিভিন্ন প্রদেশের প্রবেশ মুখে সবাইকে প্রাথমিক করোনা টেষ্ট করা হচ্ছে। করোনা প্রতিরোধে সৌদি স্বাস্থ্যকর্মীরা মাঠ পর্যায়ে শ্রমিক ক্যাম্প এবং বাসা বাড়িতে গণহারে করোনা পরীক্ষা করছেন। 

স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল রাবিয়া এক বিবৃতিতে বলেছেন, এ কারণেই দেশটিতে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী, সোমবার (২০ এপ্রিল) সৌদি আরবে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ১২২ জন। মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৪৮৪ জন। মারা গেছেন ৬ জন। এ নিয়ে দেশটিতে মৃত্যের সংখ্যা দাঁড়িয়েছে ১০৩ জনে। অন্যদিকে সুস্থ হয়েছেন ৮৮ জন, দেশটিতে সর্বমোট সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ হাজার ৪৯০ জন। 

এদের মধ্যে ২৭ ভাগ সৌদি ৭৩ ভাগ অভিবাসী। পুরুষ ৭৭ ভাগ আর মহিলা ২৩ ভাগ আক্রান্ত হয়েছেন।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)'কে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ৫০০ মিলিয়ন ডলারের বিশাল অনুদান দিয়েছেন। যা করোনা মহামারি মোকাবিলায় কাজে লাগানো হবে।

-এসসি/এমএ


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝