ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
ইরানে ৮৫ হাজার করোনা রোগীর ৬৩ হাজার সুস্থ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২০, ৮:৫৫ পিএম
সারা বিশ্বে মহামারি রূপ নেওয়া করোনাভাইরাসে বিপর্যস্তের তালিকায় কিছু দিন আগেও প্রথম সারিতে ছিল ইরান। তবে এখন সেই বিপর্যয় অনেকটাই কাটিয়ে উঠেছে ইরান।

করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে ইরানে মোট আক্রান্ত হয়েছে ৮৫ হাজার ৯৯৬ জন। তাদের মধ্যে ৬৩ হাজার ১১৩ জন রোগী এই ভাইরাস থেকে মুক্তি পেয়েছে। আজ বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এমন তথ্য জানানো হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে তাসনিম নিউজ এজেন্সি।

ওই বিবৃতিতে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর বলেন, ‘ইরানে প্রায় ৩ লাখ ৭৭ হাজার মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। ইরানে মোট আক্রান্ত হয়েছে ৮৫ হাজার ৯৯৬ জন। এদের মধ্যে ৬৩ হাজার ১১৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এই ভাইরাসে গত ২৪ ঘন্টায় ৯৪ জনের মৃত্যু হয়েছে এবং মোট মৃত্যুর সংখ্যা ৫ হাজার ৩৯১।’

ইরানে এত সংখ্যক মানুষ সুস্থ হওয়ার পেছনে কাজ করেছে শত বছরের পুরোনো চিকিৎসা পদ্ধতি কনভালসেন্টস প্লাজমা থেরাপি। এই থেরাপিতে ইরানে করোনাভাইরাসে সংক্রমিত রোগে মৃত্যুর হার ৪০ শতাংশ কমেছে।

করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়া ব্যক্তির শরীরের রক্তরস নিয়ে গুরুতর অসুস্থ ব্যক্তির শরীরে প্রয়োগ করা হয়। আর এটিই হলো কনভালসেন্টস প্লাজমা।

এসআর

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝