ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনায় বিশ্বব্যাপী প্রাণহানী ছাড়ালো দু’লাখ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২০, ৯:৪৪ এএম আপডেট: ২৭.০৪.২০২০ ৯:২৩ এএম
মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী প্রাণ হারিয়েছেন দুই লাখ ৩ হাজার ২৮৯ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৯ লাখ ২১ হাজার ২০১ জন। চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৮ লাখ ৩৬ হাজার ৯৭০ জন।

বাংলাদেশ সময় রোববার সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্র। এ দেশটিতেই মারা গেছে ৫৪ হাজার ২৬৫ জন। আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৬০ হাজার ৮৯৬ জন।

এছাড়া ইউরোপ ও আফ্রিকার অনেক দেশেও ভয়াবহ পরিস্থিতি ধারণ করছে করোনা ভাইরাসের সংক্রমণ। 

বাংলাদেশেও করোনা রোগী শনাক্ত হয়েছে চার হাজারের বেশি। সংক্রমণের সঙ্গে সঙ্গে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিলও। 

যুক্তরাজ্যে করোনায় মারা গেছে ২০ হাজার ৩১৯ জন। 

এদিকে, যুক্তরাজ্যের একটি স্থানীয় পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সেখানে বাড়িতে বা নার্সিংহোমে করোনার উপসর্গ নিয়ে যারা মারা যাচ্ছে মৃত্যুর হিসাবে তাদের ধরা হচ্ছে না। 

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকেই তা সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে।

-এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝