ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
মালয়েশিয়ায় সোমবার থেকে লকডাউন শিথিল করেছে সরকার
✎ মালয়েশিয়া প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২০, ৪:৫২ পিএম আপডেট: ০৩.০৫.২০২০ ১১:৪৯ এএম
করোনাভাইরাস মোকাবেলায় সাফল্যের কারণে ৪ মে থেকে শর্তসাপেক্ষে মালয়েশিয়ায়  চলমান মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিএ) লকডাউন শিথিল করেছে মালয়েশিয়া।  দেশটির অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দেশটির দ্য স্টার অনলাইন এর বরাত দিয়ে আজ শুক্রবার পহেলা মে দিবস উপলক্ষে বিশেষ ভাষণে প্রধানমন্ত্রী তান সেরি মহিউদ্দিন ইয়াসিন এই ঘোষণা দেন। 

প্রধানমন্ত্রী বলেন, আমরা করোনাভাইরাস মোকাবেলায় সফল হয়েছি। করোনা ভাইরাস মোকাবেলায় চলমান নিয়ন্ত্রণ আদেশ মুভমেন্ট কন্ট্রোল অডার (এমসিও) চতুর্থবারের মতো চলছে। যা শেষ হওয়ার কথা রয়েছে ১২ মে। তবে এর মধ্যে দিয়ে আমরা কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান আছে যেখানে প্রচুর মানুষের উপস্থিতি থাকে এমন কিছু বাদ রেখে বাকি সবগুলোই ব্যবসা পরিচালনা করার নির্দেশ দেওয়া হবে কারন লকাউনের কারন এই পরিস্থিতিতে বিলিয়ন বিলিয়ন রিংগিত অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে আর অর্থনীতি পুনরুদ্ধার করতেই আমাদের এই পদক্ষেপ।  

তিনি আরে বলেন, প্রায় সব অর্থনৈতিক ক্ষেত্র এবং ব্যবসায়িক কার্যক্রমকে ৪ মে থেকে শর্ত ও অপারেটিং পদ্ধতি সাপেক্ষে ব্যবসা পুনরায় চালু করার অনুমতি দেওয়া হবে।

বর্তমানে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে পরামর্শের পরে এবং অর্থনৈতিক কাউন্সিল, জাতীয় সুরক্ষা কাউন্সিল ও মন্ত্রিসভা বৈঠককালে দীর্ঘ আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এমন ব্যবসা বানিজ্য কিংবা কার্যক্রমের অনুমতি দেওয়া হবে না  যেসব কর্যক্রমে সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন এবং অতিরিক্ত লোক সমাগমে নিয়ন্ত্রন করা কঠিন হয়ে পড়বে।

উল্লেখ্য যে, মালয়েশিয়ায় আজ শুক্রবার পহেলা মে পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৬০৭১ জন, সংক্রমনে মারা গেছে ১০৩ জন, গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৬৯ জন ও মারা গেছে ১ জন,  যা গত দু সপ্তাহের পরিসংখ্যানে দেখা গেছে দেশটিতে করোনার প্রকোপ ধীরে ধীরে কমতে শুরু করেছে।

এএম/এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝