ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
সৌদিতে ৫ জনের বেশি একত্রিত হলেই জরিমানা
✎ সৌদি আরব প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২০, ৯:৫৫ এএম আপডেট: ০৯.০৫.২০২০ ১২:০৮ পিএম
সৌদি আরবে করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে যেকোন প্রকার জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার রাজকীয় সৌদি সরকার কিছু নীতিমালা প্রকাশ করেছে। এই নীতিমালাসমূহ অমান্য হলে জরিমানা ও সাজার বিধান রয়েছে।
 
নীতিমালায় যা যা বলা হয়েছে-

১. পারিবারিক জমায়েত : ঘরে, পার্টি সেন্টার (ইস্তেরাহা), খামার বা ফার্মে (মাজরা) একের অধিক পরিবার একত্রিত হওয়া যাবেনা। এই নির্দেশনা অমান্যকারী, দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে।

২. কোন এলাকার সকলে/ কিছু মানুষ (৫ এর অধিক) কোন ঘরে, নির্মাণাধীন বাড়িতে, কমিউনিটি সেন্টার (ইস্তেরাহা), খামার (মাজরা), তাবুর ঘর (খীমা), বিনোদন কেন্দ্র, উন্মুক্ত স্থানে একত্রিত হওয়া যাবে না। এই নির্দেশনা অমান্য অমান্যকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ১৫ হাজার রিয়াল জরিমানা করা হবে।

৩. শ্রমিক জমায়েত : কর্মীরা তাদের নিজের লেবার ক্যাম্প ব্যতীত অন্য কোন ক্যাম্পে, নির্মাণাধীন বাড়িতে, কমিউনিটি সেন্টার (ইস্তেরাহা), খামারে (মাজরা) একত্রিত হতে পারবে না। এই নির্দেশনা অমান্যকারী দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ৫০ হাজার হাজার রিয়াল জরিমানা করা হবে।

৪. কোন শপিং মলের ভেতরে কিংবা বাইরে ৫ এর অধিক ক্রেতা সাধারণ বা মলের কর্মীরা একত্রিত হতে পারবেনা। এই নির্দেশনা অমান্যকারী দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ৫০ হাজার হাজার রিয়াল জরিমানা করা হবে।

৫. যেকোন ধরনের আনন্দানুষ্ঠান, শোক প্রকাশের অনুষ্ঠান, সভা, সম্মেলন এ সময় নিষিদ্ধ থাকবে। এই নির্দেশনা অমান্যকারী দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ৩০ হাজার রিয়াল জরিমানা করা হবে।

এই নির্দেশনাসমূহ একাধিকবার অমান্য করলে জরিমানার পরিমাণ দ্বিগুণ হবে এবং কোন প্রতিষ্ঠান করলে তা পরবর্তী ৩ মাসের জন্য বন্ধ থাকবে। দুই বারের অধিক কেউ নীতিমালা অমান্য করলে জরিমানার পরিমাণ আরেক গুণ বাড়বে পাশাপাশি প্রতিষ্ঠানকে পরবর্তী ৬ মাসের জন্য বন্ধ করে দেয়া হবে।

উপরোল্লিখিত জমায়েতে কেউ অংশগ্রহণ করলে কিংবা ডেকে নিয়ে গেলে তাকে প্রথমবারের মত ৫ হাজার রিয়াল জরিমানা করা হবে। পুনরায় একই অপরাধ করলে জরিমানা ১০ হাজার রিয়াল হবে। তৃতীয়বারের মত কেউ এই ধরনের নিষিদ্ধ জমায়েতে অংশ নিলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার জন্য পাবলিক প্রসিকিউশনে প্রেরণ করা হবে।

এ ধরনের অবৈধ জমায়েতে যে শরীক হয়, অথবা জমায়েত আহ্বান করে অথবা জমায়েতের জন্য অনুঘটক হয় তাকে আইন ভঙ্গকারী হিসেবে গণ্য করা হবে।

এমন কোন জমায়েত হতে দেখলে ৯৯৯ এ কল করে অভিযোগ জানাতে বলা হয়েছে।

-এসসি/এমএ


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝