ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনায় ব্রাজিলে একদিনে সর্বোচ্চ প্রাণহানি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২০, ১২:১৪ পিএম আপডেট: ০৩.০৬.২০২০ ৬:৩৯ পিএম
গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৬২ জন। যা দেশটিতে এখন পর্যন্ত একদিনে সর্বাধিক প্রাণহানির ঘটনা।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২৮ হাজার ৯৩৬ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৫৫ হাজার ৩৮৩ জন।

লাতিন আমেরিকার দেশটিতে এ পর্যন্ত মোট ৩১ হাজার ১৯৯ জনের প্রাণ কেড়েছে করোনা ভাইরাস। তবে, সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ২৩ হাজার ৬৩৮ জন।

করোনা নিয়ন্ত্রণে বরাবরই লকডাউন ও কড়া নিষেধাজ্ঞার বিপক্ষে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। অর্থনীতির গতি ধরে রাখতে সবাইকে কাজে যোগ দেয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। এ নিয়ে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনা হলেও পিছু হটেননি এ নেতা।

বেশ কিছু রাজ্য ও শহরে পরামর্শ না মেনে লকডাউন দেয়ায় উল্টো প্রেসিডেন্টের ক্ষোভের মুখে পড়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বোলসোনারের সঙ্গে মতানৈক্যের কারণে একমাসের মধ্যেই পদত্যাগ করেছেন দেশটির দুই স্বাস্থ্যমন্ত্রী।

ব্রাজিলে অন্যান্য দেশের তুলনায় মহামারি অনেক পরে শুরু হলেও সরকারের অব্যবস্থাপনা ও জনগণের অসচেতনতায় মাত্র মাস দুয়েকের মধ্যেই বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ করোনা সংক্রমিত দেশ হয়ে উঠেছে তারা। ব্রাজিলের চেয়ে শুধু যুক্তরাষ্ট্রেই বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।

-এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝