ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
সৌদিতে করোনায় মৃত্যুর হার ০.৭ শতাংশ
✎ সৌদি আরব প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২০, ১১:৩০ এএম আপডেট: ১১.০৫.২০২০ ১১:৩২ এএম
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মদ আব্দুল আলী জানান, করোনায় মৃত্যুর হার শতকরা ০.৭ ভাগ। যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ১০ গুণ কম।

শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সর্বমোট ৩৭ হাজার ১শ ৩৬ জন করোনা আক্রান্ত। এদের মধ্যে ১শ ৪০ জনের অবস্থা আশঙ্কাজনক। ১০ হাজার ১শ ৪৪ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।

প্রবাসী ও সৌদি নাগরিকসহ সর্বমোট মৃত ২শ ৩৯ জন। এর মধ্যে বাংলাদেশি ৭৮ জন, ৬৮ জন জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের আওতাধীন এলাকায় ও ১০ জন রিয়াদ দূতাবাসের আওতাধীন এলাকায়। এদের মধ্যে শুধুমাত্র চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ৩৩ জন। আনুপাতিক হারে মৃতের মাঝে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশির সংখ্যা সবচেয়ে বেশি। যা মোট মৃতের এক তৃতীয়াংশ। তাছাড়া দেশটির মক্কা ও মদিনা শহরে মৃতের হার বেশি।

পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্তের মধ্যে শতকরা ৯০ ভাগ প্রাপ্তবয়স্ক, ৬ ভাগ শিশু ও ৪ ভাগ ষাটোর্ধ্ব। আবার এদের মধ্যে ৮২ ভাগ পুরুষ, ১৮ ভাগ নারী ও ৭০ ভাগ প্রবাসী ও ৩০ ভাগ সৌদি নাগরিক।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মদ আব্দুল আলী জানান, এখন থেকে ৯২০০০৫৯৩৭ টোল ফ্রি নাম্বারে কলের পাশাপাশি হোয়াটসএ্যাপে মেসেজ করে স্বাস্থ্য পরীক্ষার তথ্য দেওয়া যাবে। 

তিনি বলেন, আশার কথা হচ্ছে দিন দিন সুস্থতার সংখ্যা অনেক বাড়ছে যা হাজারের অধিক।

-এসসি/এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝