ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
মহামারি ঠেকাতে ‘পর্যাপ্ত সময় পেয়েছিল বিশ্ব’: ডব্লিউএইচও
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২০, ১০:০২ এএম আপডেট: ০৩.০৫.২০২০ ১১:৪৮ এএম
করোনাভাইরাস মোকাবিলার ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সময় নষ্ট করেনি বলে দাবি করেছেন সংস্থাটির প্রধান ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যার প্রধান বলেন, মহামারি ঠেকানোর জন্য চীন ছাড়া বাকি বিশ্ব পর্যাপ্ত সময় পেয়েছিল।

তিনি বলেন, গত ৩০ জানুয়ারি যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে মহামারি ঘোষণা করে তখন চীনের বাইরে মাত্র ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং এদের কেউ মারা যায়নি। সে সময় চীন ছাড়া বাকি বিশ্বের ক্ষেত্রে করোনা মোকাবিলার জন্য পর্যাপ্ত সময় হাতে ছিল।

‘ওই পরিস্থিতিতে একটি বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করার জন্য আমার মনে হয় সবাই বলেছে’ যোগ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

টেড্রস জোর দিয়ে বলেন, ‘করোনার প্রাদুর্ভাব বাড়তে থাকায় ফেব্রুয়ারিতে বিজ্ঞানী এবং সংক্রামক রোগ বিশেষজ্ঞদের একটি দল চীনে পাঠিয়েছিল ডব্লিউএইচও।’

‘আমরা কোনো সময় নষ্ট করিনি। আমরা কোনো সময় নষ্ট করতে চাইনি; বলছিলেন তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আরও বলেন, ‘আমার মনে আছে তখন লোকেরা আমাদের চীন ভ্রমণ না করার পরামর্শ দেয়। কারণ এই ভাইরাসটি নতুন ... এবং আমরা বলেছিলাম, ‘না, আমরা যাই।’

সিএনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারি নিয়ে চীন সরকারের পাশাপাশি ডব্লিউএইচও’র কঠোর সমালোচনা করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাইরাসটির তীব্রতা অগ্রাহ্য করা এবং চীন- ঘনিষ্ঠ হয়ে ওঠার অভিযোগ এনে গত মাসে ডব্লিউএইচও’র তহবিল বন্ধের ঘোষণা দেন তিনি।

ট্রাম্পের সমালোচনার মুখে শুক্রবার এক সংবাদ সম্মেলনে করোনা মহামারি আকারে ছড়িয়ে পড়ার কারণ হিসেবে পরোক্ষে বিশ্বনেতাদের ব্যর্থতাকে দায়ী করেন টেড্রস।

এসআর

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝