ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনার থাবায় যুক্তরাষ্ট্রে মৃত্যু ছাড়াল ৮০ হাজার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২০, ৯:৩৭ এএম আপডেট: ১১.০৫.২০২০ ৮:৫৯ এএম
মহামারি করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮০ হাজার ৩৭ জনে।

বাংলাদেশ সময় রোববার সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, দেশটিতে নতুন করে ২৪ হাজার ৯৮৬ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সবমিলিয়ে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৪৭ হাজার ৩০৯ জন।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম প্রাণঘাতী করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।

বিশ্বের অন্যান্য দেশগুলোর চেয়ে করোনায় সবচেয়ে ভয়াবহ অবস্থা যুক্তরাষ্ট্রের। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।

করোনায় সবচেয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির নিউই য়র্ক অঙ্গরাজ্য। অন্যান্য অঙ্গরাজ্যের তুলনায় সেখানেই আক্রান্ত ও মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি।

নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ৪৩ হাজার ৪০৯ জন। অপরদিকে এ অঙ্গরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২৬ হাজার ৭৭১ জন।

নিউ ইয়র্কের পরে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগী নিউ জার্সিতে। এ রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ৫৭৯। আর মৃত্যু হয়েছে ৯ হাজার ১১৮ জনের।

নিউইয়র্ক ও নিউ জার্সির পর সংক্রমণের হিসাবে তালিকার ওপরে রয়েছে ম্যাসাচুসেটস, ইলিনয়, ক্যালিফোর্নিয়া, ফ্যানসেলভেনিয়া, মিশিগান ও ফ্লোরিডা।

এদিকে সম্প্রতি হোয়াইট হাউসের এক কর্মকর্তার শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের এক ব্যক্তিগত কর্মকর্তা। এই ঘটনার পরেই ট্রাম্প জানিয়েছেন, এখন থেকে প্রতিদিন করোনার টেস্ট করাবেন তিনি।

এরপর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্পের ব্যক্তিগত সহকারী। এ নিয়ে হোয়াইট হাউসের অন্তত তিন কর্মীর শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেল।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্পের ব্যক্তিগত সহকারীর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তবে গত কয়েক সপ্তাহের মধ্যে ওই কর্মকর্তা প্রেসিডেন্ট কন্যার কাছাকাছি যাননি।

-এমএ




Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝