ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
দেশে নতুন করে করোনা আক্রান্ত ৫৫২, পাঁচজনের মৃত্যু
⏲ প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২০, ২:৫৫ পিএম আপডেট: ০৩.০৫.২০২০ ১১:৪৮ এএম
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জন মারা গেছেন। একই সময়ে দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৫৫২ জন।  এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১৭৫ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৮৭৯০ জন।

শনিবার (২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ  অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, আমাদের নমুনা সংগ্রহের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ৬ হাজার ১৯৩টি। এখন পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৬ হাজার ৬৬টি। নমুনা সংগ্রহের হার বেড়েছে ১৪ দশমিক ৬৮ শতাংশ। পরীক্ষার হার বেড়েছে ৯ দশমিক ২১ শতাংশ। যে ৫ জন মারা গেছেন তাদের মধ্যে তিনজন পুরুষ এবং দুইজন নারী। তারা সবাই ঢাকার বাসিন্দা।

দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ১৭৭ করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানান ডা. নাসিমা সুলতানা।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝