ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
বিশ্বে করোনায় মৃত্যু ২ লাখ ৭৬ হাজার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২০, ১১:২৩ এএম আপডেট: ১০.০৫.২০২০ ৮:৫৪ এএম
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা যেমন বাড়ছে সেই সঙ্গে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ২ লাখ ৭৬ হাজার ২৩৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৪০ লাখ ১৪ হাজার ২৬৫ জন।

শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের এ তথ্যা জানা যায়।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৭৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে করোনায়। আক্রান্ত হয়েছেন প্রায় ১৩ লাখ মানুষ।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২ হাজার ১২৯ জন। দেশটিতে আক্রান্ত ১৩ লাখ ২২ হাজার ১৫৪, মৃত্যু হয়েছে ৭৮ হাজার ৬১৬ জনের।

স্পেনে আক্রান্ত ২ লাখ ৬০ হাজার ১১৭ জন, মারা গেছেন ২৬ হাজার ২৯৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ২১৩ জনের।

ইতালিতে আক্রান্ত ২ লাখ ১৭ হাজার ১৮৫ জন, মারা গেছেন ২৯ হাজার ৯৫৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ২৭৪ জনের।

যুক্তরাজ্যে আক্রান্ত ২ লাখ ১১ হাজার ১৮৫ জন, মারা গেছেন ৩০ হাজার ২০১ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৫৩৯ জনের।

ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ৭৬ হাজার ৭৯ জন, মারা গেছেন ২৬ হাজার ২৩০ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ১৭৮ জনের।

রাশিয়ায় সংক্রমণ হু হু করে বাড়ছে। দেশটিতে আক্রান্ত ১ লাখ ৮৭ হাজার ৮৫৯ জন, মৃত্যু হয়েছে ১ হাজার ৭২৩ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৮ জনের।

ভারতে একদিনে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৩৬৫ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্ত ৫৬ হাজার ৫১৬ জন, মৃত্যু হয়েছে ১ হাজার ৮৯৫ জনের।

এসআর

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝