ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো ২ লাখ ২৮ হাজার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০, ১০:৫৪ এএম আপডেট: ০১.০৫.২০২০ ৯:০৫ এএম
নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন ২ লাখ ২৮ হাজার ২৩৯ জন। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ লাখ ২০ হাজার ৮৪৭ জন। চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১০ লাখ ০১ হাজার ০০৮ জন।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ১০টা ৪৮ মিনিটের দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

সবচেয়ে বেশি শনাক্ত রোগী রয়েছে যুক্তরাষ্ট্রে। যা ১০ লাখ ৬৪ হাজার ৫৭২ জন। দেশটিতে মারা গেছেন ৬১ হাজার ৬৬৯ জন। যা বিশ্বে সর্বাধিক।

মৃতের সংখ্যায় এরপরই রয়েছে ইতালি। দেশটিতে মারা গেছেন ২৭ হাজার ৬৮২ জন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ০৩ হাজার ৫৯১ জন।

এরপর রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে মারা গেছেন ২৬ হাজার ০৯৭ জন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ২২১ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকেই তা সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে।

-এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝