ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
বাংলাদেশি প্রবাসীদের মৃতের সংখ্যা বেশি
করোনায় সৌদিতে প্রাণ গেছে ২শ জনের
✎ সৌদি আরব প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২০, ৯:৫৯ এএম আপডেট: ০৭.০৫.২০২০ ৪:১৫ পিএম
সৌদি আরবে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২শ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ২শ ৫১ জন।

মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

মৃতের মধ্যে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা ৬৪ জন। যার মধ্যে শুধু চট্টগ্রামেরই ২২ জন। আনুপাতিক হারে মৃতের সংখ্যায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশিরা সবচেয়ে বেশি।

দেশটির হলি সিটিখ্যাত মক্কায় সবচেয়ে বেশি ৮৫ জন মুত্যুবরণ করেছেন। দ্বিতীয় স্থানে মদিনা এরপর পর্যায়ক্রমে অন্যান্য শহর।

মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী আক্রান্তদের মধ্যে শতকরা ৯২ ভাগ প্রাপ্তবয়স্ক, ৬ ভাগ শিশু এবং দুই ভাগ ষাটোর্ধ্ব। এদের মধ্যে ৮৬ ভাগ পুরুষ, ১৪ ভাগ নারী। মৃতের ৭৬ ভাগ প্রবাসী ও ২৪ ভাগ সৌদি নাগরিক।

স্বাস্হ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মদ আব্দুল আলী বলেছেন, করোনা ভাইরাসের আক্রমণ থেকে সুস্থ হওয়ার ভিন্নতা রয়েছে। কেউ একদিনে সুস্থ হয়েছেন কেউ বা এক সপ্তাহ আবার কারও ক্ষেত্রে জটিল অবস্থায় আরও বেশি সময় লাগছে। তবে, আশার কথা হচ্ছে সুস্থতার সংখ্যা বাড়ছে। পবিত্র নগরী মক্কায় আক্রান্ত, সুস্থ ও মৃতের সংখ্যা বেশি। সৌদি আরবে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর হার ০.৭ শতাংশ।

তিনি বলেন, সাবধান হওয়ার এখনই সময়। অযৌক্তিক কাজে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ানো এবং অন্যদের সাথে মিশে যাওয়া করোনা প্রসারের পেছনে মূল কারণ। আপনার সুরক্ষার জন্য, ঘরে থাকুন।

-এসসি/এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝