ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনা ভাইরাস ল্যাবে তৈরি, দাবি ভারতের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০, ১০:২১ এএম আপডেট: ১৫.০৫.২০২০ ৮:৪৯ এএম
চীনের ল্যাবে মহামারী করোনা ভাইরাস তৈরি বলে এবার দাবি করেছে ভারত।

সম্প্রতি ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নিতীন গড়কড়ি ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমাদের করোনার সঙ্গে বাঁচতে থাকা শিখতে হবে। কারণ এটা কোনও প্রাকৃতিক ভাইরাস নয়। এটা কৃত্রিম ভাবে তৈরি হয়েছে। এখন বিশ্বের অনেক দেশই এর প্রতিষেধকের জন্য গবেষণা করছে। প্রতিষেধকটি এখনও আসেনি, আশা করা হচ্ছে যত দ্রুত সম্ভব এটি পাওয়া যাবে। তখন আর কোনও সমস্যা থাকবে না।’

ভারতের মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠান বিষয়ক এ মন্ত্রী বলেন, দেশজুড়ে লকডাউনের কারণে আটকে পড়া অভিবাসী শ্রমিকরা ভয়ের কারণে শহর ছেড়ে যাচ্ছেন।

তিনি আশা করেন, শিগগিরই সব ব্যাবসা প্রতিষ্ঠান ফের খুলে দেয়া সম্ভব হবে।

গড়কড়ি বলেন, ‘আমাদের করোনা ভাইরাসের সঙ্গে লড়তে হবে, তবে এর সঙ্গে অর্থনীতির লড়াইও লড়তে হচ্ছে। আমরা গরিব দেশ, মাসে মাসে লকডাউন বাড়াতে পারি না।’

ভারতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৭৮ হাজারেরও বেশি। মারা গেছেন অন্তত ২ হাজার ৫৫১ জন। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে গত ২৪ মার্চ দেশজুড়ে লকডাউনের ঘোষণা দেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

-এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝