ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
দ্বিতীয় দফায় চীনে করোনার থাবা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০, ৯:২১ এএম আপডেট: ১৫.০৫.২০২০ ৮:৩৭ এএম
চীনের জিলিন প্রদেশের রাজধানী জিলিনে নতুন করে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ছয়জন। এর ফলে সেখানে সব ধরনের যান চলাচল ও স্কুল বন্ধ ঘোষণা করেছে দেশটি। 

বুধবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপি এ তথ্য জানায়।

নতুন করে কোভিড-১৯ ছড়িয়ে পড়া চীনের জিলিনে বাসিন্দা ৪০ লাখের বেশি। করোনা ছড়িয়ে পড়ার কারণে বুধবার থেকে সেখানে বাস সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে। 

শুধু সেসব বাসিন্দারাই শহর ছেড়ে অন্যত্র যেতে পারবেন, যাদের বিগত ৪৮ ঘণ্টার মধ্যে কোভিড-১৯ পরীক্ষায় ফল আসবে নেগেটিভ। কঠোর আইসোলেশনেও থাকতে হবে তাদের।

প্রাদেশিক সরকার বিবৃতি দিয়ে জানিয়েছে, সব ধরনের সিনেমা হল, ইনডোর জিমনেশিয়াম, ইন্টারনেট ক্যাফে এবং অন্যান্য বিনোদন কেন্দ্র ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই বন্ধ করতে হবে। তবে জ্বর ও অ্যান্টিভাইরালের মতো আরও কিছু জরুরি ওষুধ কেনার জন্য ফার্মেসিগুলো খোলা থাকবে।

জিলিন শহরটির সঙ্গে প্রতিবেশী রাশিয়া ও উত্তর কোরিয়ার সীমান্ত সংযোগ রয়েছে।

-এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝