ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনায় বিশ্বব্যাপী প্রাণহানী ৩ লাখ ২৪ হাজার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২০, ৯:৫০ এএম আপডেট: ২০.০৫.২০২০ ১২:২২ পিএম
মরণঘাতী নভেল করোনা ভাইরাসে বিশ্বব্যাপী প্রাণ হারিয়েছেন ৩ লাখ ২৪ হাজার ৯১১ জন। আক্রান্ত হয়েছেন ৪৯ লাখ ৮৬ হাজার ৪০৬।

বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়েছেন ১৯ লাখ ৫৮ হাজার ৫২৫ জন।

বিশ্বের অন্যান্য দেশগুলোর চেয়ে করোনায় সবচেয়ে ভয়াবহ অবস্থা যুক্তরাষ্ট্রের। দেশটিতে মৃতের সংখ্যা প্রায় লাখের কাছাকাছি। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছেন ৯৩ হাজার ৫৩৩ জন। আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।

মৃতের দিক থেকে এরপরেই রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে মারা গেছেন ৩৫ হাজার ৩৪১ জন। আক্রান্ত হয়েছেন দুই লাখ ৪৮ হাজার ৮১৮ জন।

প্রাণঘাতী এই ভাইরাসে ইতালিতে মারা গেছেন ৩২ হাজার ১৬৯ জন। ফ্রান্সে ২৮ হাজার ২২ জন। স্পেনে ২৭ হাজার ৭৭৮ জন। 

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকেই তা সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে।

-এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝