ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
একদিনে সর্বোচ্চ ২৪১ পুলিশ করোনা শনাক্ত
✎ নিজস্ব প্রতিবেদক
⏲ প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২০, ১০:১৩ পিএম আপডেট: ১৭.০৫.২০২০ ১:৩৩ পিএম
দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের আরও ২৪১ সদস্যের করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ শনাক্ত হয়েছে।  শনিবার দুপুর পর্যন্ত এ নিয়ে পুলিশের ২ হাজার ৩৮২ জনের কোভিড-১৯ শনাক্ত হলো।

পুলিশ সদরদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা এ যাবৎ সর্বোচ্চ। এর আগে গত ১১ মে সর্বোচ্চ ২০৭ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়েছিল পুলিশ সদরদপ্তর।

করোনা শনাক্ত মোট পুলিশ সদস্যদের মধ্যে ১ হাজার ৪১ জনই ঢাকা মহানগর পুলিশের। এ ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন আটজন ও সুস্থ হয়ে উঠেছেন ৩৬১ জন পুলিশ সদস্য।

পুলিশ কর্মকর্তারা জানান, ঢাকায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আক্রান্তদের চিকিৎসা চলছে। কিন্তু এখানে স্থান সংকুলান কষ্টসাধ্য হয়ে পড়ায় ঢাকায় আরেকটি বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত সদস্যদের চিকিৎসার বন্দোবস্ত করেছে পুলিশ সদর দপ্তর।

এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝