ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
২৪ ঘণ্টায় আরো ১৯৮ পুলিশ করোনায় আক্রান্ত
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২০, ৫:০৭ পিএম আপডেট: ১৫.০৫.২০২০ ৮:৩৯ পিএম
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯৮ জন পুলিশ সদস্য কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।  সব মিলে পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১৪১ জনে।

আক্রান্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যই ১০৪১ জন।  বুধবার এ সংখ্যা ছিল ৯০৯ জন। আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যই বেশি।  

শুক্রবার (১৫ মে) সকাল পর্যন্ত ঢাকাসহ সারাদেশের পুলিশ ইউনিটের আক্রান্তের তথ্য এটি।

ডিএমপি সূত্রে জানা গেছে, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।

সারাদেশের পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য-উপাত্ত থেকে জানা গেছে, পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে আইসোলেশনে রয়েছেন ১১৫২ জন ও আক্রান্তদের সংস্পর্শে আসায় কোয়ারেন্টিনে রাখা হয়েছে তিন হাজার ৯১ জনকে। এ পর্যন্ত ৩৩৩ পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন অন্তত ৭ জন।

৮ মার্চ দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে শুক্রবার পর্যন্ত ২৯৮ জনের মৃত্যু হয়েছে।সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৬৫ জন।করোনা মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখতে মাঠ পর্যায়ে কাজ করছেন পুলিশ সদস্যরা।

এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝