ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
প্লেন চলাচলও বন্ধ থাকবে ৩০ মে পর্যন্ত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০, ৬:০৬ পিএম
আকাশপথে প্লেন চলাচলে নিষেধাজ্ঞা ফের বাড়ালো বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। নিষেধাজ্ঞা অনুযায়ী আগামী ৩০ মে পর্যন্ত দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৪ মে) সংস্থাটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নিষেধাজ্ঞা অনুযায়ী ৩০ মে পর্যন্ত দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। তবে কার্গো, ত্রাণ সাহায্য, এয়ার অ্যাম্বুলেন্স, জরুরি অবতরণ ও স্পেশাল ফ্লাইট পরিচালনার কার্যক্রম চালু থাকবে।

এনিয়ে করোনা প্রাদুর্ভাব শুরু হওয়ার পর চতুর্থ দফায় ফ্লাইট বন্ধের সময়সীমা বাড়ালো বেবিচক।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী পরিবহনের (সিডিউল প্যাসেঞ্জার ফ্লাইট) ক্ষেত্রে প্লেন চলাচলের নিষেধাজ্ঞা ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

নিষেধাজ্ঞা আগের ন্যায় বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক, ইউএই, ইউকেসহ মোট ১৬টি দেশের সঙ্গে বিদ্যমান প্লেন চলাচল রুটের ক্ষেত্রে কার্যকর হবে।

এসআর



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝