ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
বিশ্বে করোনায় মৃত্যু ৩ লাখ ৭ হাজার ৪৮৬
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২০, ১:২৮ পিএম আপডেট: ১৭.০৫.২০২০ ১১:২৪ এএম
মহামারি রুপ নেয়া করোনাভাইরাসে বিশ্ব এখন মৃত্যু পুরিতে পরিণত হয়েছে। প্রতিদিনই নতুন করে মৃত্যুর সংখ্যা যেমন বাড়ছে সেই সঙ্গে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

শনিবার সকাল পর্যন্ত সারা বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৫ লাখ ৩৮ হাজার ৪০৬ জন। মারা গেছেন ৩ লাখ ৭ হাজার ৪৮৬ জন।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। সেখানে মারা গেছেন মোট ৮৭ হাজার ৫৩০ জন। এরপরেই বেশি মৃত্যু হয়েছে যুক্তরাজ্যে, ৩৪ হাজার ৭৮ জন।

মৃত্যুর তালিকায় তৃতীয় দেশ ইতালি। সেখানে মৃত্যু হয়েছে ৩১ হাজার ৬১০ জনের।

আক্রান্তের তালিকারও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৪২ হাজারের বেশি মানুষ। এরপরে রয়েছে রাশিয়া ও যুক্তরাজ্য।

বাংলাদেশেও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৬৫ জন। এই ভাইরাসে মৃত্যু হয়েছে ২৯৮ জনের।

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে গত বছরের ডিসেম্বরে প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার পর চার মাস পেরোলেও নিয়ন্ত্রণের কোনো লক্ষণ নেই।

এসআর



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝