তিনি বলেন, 'একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৬০২ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩ হাজার ৮৭০ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২১২ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৫৮৫ জন।'
নাসিমা সুলতানা বলেন, 'গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস শনাক্তে আরও ৯ হাজার ৯৩৩টি নমুনা সংগ্রহ করা হয়। আগের নমুনা পরীক্ষা করা হয় ৯ হাজার ৭৮৮টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৮৫ হাজার ১৯৬টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৬০২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।'