করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে সোমবার পর্যন্ত ৩৫৩ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।
রিয়াদ বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের প্রথম সচিব ফখরুল ইসলাম জানান, রিয়াদ দূতাবাসের আওতাধীন এলাকায় ১৫২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কল্যাণ কাউন্সিলর আমিনুল ইসলাম জানান, কনস্যুলেটের আওতাধীন এলাকায় ২০১ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাছাড়া প্রতিদিনই নানা রোগে ও স্বাভাবিক ভাবে মারা যাচ্ছেন অনেক প্রবাসী। আন্তর্জাতিক রুটের বিমান চলাচল বন্ধ থাকায় হাসপাতালের হিমাগারগুলো মরদেহে পূর্ণ হওয়ায় ৭২ ঘন্টার মধ্যে দাফন সম্পন্ন করছে কর্তৃপক্ষ।
করোনায় সৌদি আরবে মোট মৃত্যু হয়েছে এক হাজার ১১ জনের। সুস্থ হয়েছে ৮৭ হাজার ৮৯০ জন। আক্রান্তের সংখ্যা এক লাখ ৩২ হাজার ৪৮ জন।