Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper

করোনা পরীক্ষার ফি ২০০ টাকা

প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২০, ৪:০৪ পিএম   (ভিজিট : ৫২৫)
করোনা ভাইরাস (কোভিড-১৯) পরীক্ষায় তিন ক্ষেত্রে ৩ ধরনের ফি নির্ধারণ করেছে সরকার। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ বিষয়ে পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্র অনুযায়ী, বুথ থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার ফি ২০০ টাকা, বাসা থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার ফি ৫০০ টাকা ও হাসপাতালে ভর্তি রোগীর নমুনা পরীক্ষা ফি ২০০ টাকা।

এতে বলা হয়, করোনা ভাইরাস (কোভিড-১৯) আরটি-পিসিআর টেস্টের মাধ্যমে নির্ণয় করা হয়। বর্তমানে এ পরীক্ষা সরকার বিনামূল্যে প্রদান করছে। ফলে কোন উপসর্গ ছাড়াই অধিকাংশ মানুষ এ পরীক্ষা করানোর সুযোগ গ্রহণ করছেন।

এমতাবস্থায় কোভিড-১৯ এর সংক্রমণ নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য অপ্রয়োজনীয় কোভিড টেস্ট পরিহার করতে অর্থ বিভাগের গত ১৫ জুনের সম্মতি অনুযায়ী আরটি-পিসিআর টেস্টের এই ফি/হার নির্ধারণ করা হয়েছে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

পরিপত্রে আরও বলা হয়, এ বাবদ আদায় করা রাজস্ব সরকারি কোষাগারে জমা করতে হবে। ‘চিকিৎসা সুবিধা বিধিমালা, ১৯৭৪’ এর আওতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসা সংক্রান্ত সকল সুযোগ-সুবিধা বহাল থাকবে। মুক্তিযোদ্ধা, দুঃস্থ ও গরিব রোগীদের চিকিৎসা ও রোগ নির্ণয়ে পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত সরকারি আদেশ বহাল থাকবে।

দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালের পরিচালক, জেলা/জেনারেল জেলা হাসপাতালের পরিচালক/তত্ত্বাবধায়ক, সকল সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাকে পরিপত্রের অনুলিপি দেয়া হয়েছে।

-এমএ


সম্পর্কিত   বিষয়:  করোনা ভাইরাস   কোভিড-১৯   সরকার  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close