“কোভিড ১৯ মহামারীতে প্যালিয়েটিভ কেয়ার: বাংলাদেশ গাইডলাইন” নামক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব হসপিস ও প্যালিয়েটিভ কেয়ার দিবস ২০২০ উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
বিশ্ব হসপিস ও প্যালিয়েটিভ কেয়ার দিবসে এবারের দিবসটির প্রতিপাদ্য হলো “আমার যত্ন-আমার স্বস্তি। নিরাপদ জন্মের সাথে সাথে নিরাপদ মৃত্যুকে নিশ্চিত করা আজ সময়ের দাবি”।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ মেডিসন বিভাগের উদ্যোগে ডা. মিল্টন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও মূল্যবান বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান। সভাপতিত্ব করেন প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সুনীল কুমার বিশ্বাস। গুরুত্বপূর্ণ ওই অনুষ্ঠানে রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, চীফ এস্টেট অফিসার ডা. এ কে এম শরীফুল ইসলাম প্রমুখসহ প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের সম্মানিত শিক্ষক, চিকিৎসক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসআর