ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১৩ জন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০, ৫:১৩ পিএম আপডেট: ১৩.১১.২০২০ ১১:৫১ এএম

দেশে করোনায় আরো ১৩ জনের মৃ‌ত‌্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ‌্যা দাঁড়ালো ৬ হাজার ১৪০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১ হাজার ৮৪৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ‌্যা দাঁড়ালো ৪ লাখ ২৭ হাজার ১৯৮ জন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৩৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৪ হাজার ৮৬৮ জন।

মৃতদের মধ‌্যে পুরুষ ৯ জন, নারী ৪ জন। বয়স বিবেচনায় মৃতের সংখ্যা ৫১ থেকে ৬০ বছর বয়সী ৪ জন, ৬০ বছরের ওপরে ৯ জন রয়েছেন।

এর মধ‌্যে ঢাকায় মারা গেছেন ৮ জন, চট্টগ্রামে ১ জন, রাজশাহীতে ১ জন, সিলেটে ১ জন এবং রংপুরে ২ জন।

অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নমুনা পরীক্ষার পরিমাণও বেড়েছে। ১১৫টি ল্যাবে ১৭ হাজার ১১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২৫ লাখ ১ হাজার ৮০০টি নমুনা।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৭৮ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৭ দশমিক ০৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৭৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ, তা ২৬ অক্টোবর ৪ লাখ পেরিয়ে যায়। এর মধ্যে গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। ৪ নভেম্বর তা ছয় হাজার ছাড়িয়ে যায়।

এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

এসআর


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝