ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ২২৯২
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০, ৪:১৪ পিএম আপডেট: ২৭.১১.২০২০ ১১:১৮ এএম
মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে।  এনিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ হাজার ৫২৪ জন। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ২৯২ জনের দেহে।  এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ৪ লাখ ৫৬ হাজার ৪৩৮ জন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৭৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৭১ হাজার ৪৫৩ জন। আর গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ০৫২টি। সব মিলিয়ে এ পর্যন্ত ২৭ লাখ ১৩ হাজার ২০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত ৮ মার্চ। আর প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যু হয়।

এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝