ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
ফ্রান্সে ফের লকডাউন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০, ১০:০৯ এএম আপডেট: ২৯.১০.২০২০ ৭:১৪ পিএম
মহামারী করোনার সংক্রমণ রোধে দ্বিতীয় দফায় দেশজুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। 

আগামী শুক্রবার (৩০ অক্টোবর) থেকে শুরু হওয়া লকডাউন থাকবে পুরো নভেম্বরজুড়ে।

রেস্তোঁরা এবং বারের মতো অপ্রয়োজনীয় সব ধরনের ব্যবসা নতুন লকডাউন চলাকালে বন্ধ থাকবে। তবে স্কুল এবং কারখানাগুলো উন্মুক্ত থাকবে বলে ঘোষণা জানানো হয়েছে। এছাড়াও, স্বাস্থ্যসেবাসহ জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হতে পারবেন সাধারণ মানুষ। 

এপ্রিলের পর থেকে ফ্রান্সে করোনা ভাইরাসে দৈনিক মৃত্যু সর্বোচ্চ রয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দেশটির ৩৩ হাজার মানুষ নতুন করে কোভিড-১৯ এ শনাক্ত হন বলে জানায় ফরাসি স্বাস্থ্য বিভাগ।

টেলিভিশনে দেয়া ভাষণে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, ফ্রান্সে করোনার দ্বিতীয় ঢেউ আসার যে ঝুঁকি রয়েছে, তা প্রথমবারের তুলনায় অনেক বেশি বিপদজ্জনক বা কঠিন হবে, সে বিষয়ে কোন সন্দেহ নেই। সংক্রমণ অস্বাভাবিক ভাবে বাড়ছে। সরকারের দেয়া সব ধরনের বিধি নিষেধ মেনে চলতে ফরাসিদের অনুরোধ জানান ম্যাক্রোঁ। 

ফ্রান্সে এ পর্যন্ত ১২ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। মৃত্যুর সংখ্যা ৩৫ হাজার ৮শ এর কাছাকাছি।

-এমএ

যুক্তরাষ্ট্রে করোনায় ১২৭ বাংলাদেশির মৃত্যু


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝